1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৮৬ Time View

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দলের অধিনায়ক রঙ্গনা হেরাথ। গলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১০.৩০ মিনিটে। আর তিন পেসার ও সাকিব আল হাসানসহ দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

মুশফিকুর রহীমের উইকেটকিপি ছাড়ার ফলে যে কপালপুড়ছে সাব্বির রহমানের, এ খবর জাগো নিউজের পাঠকরা জেনে গিয়েছেন বেশ আগে। একই সঙ্গে যে কপাল খুলে গেছে লিটন কুমার দাসের, এ খবরও জানা হয়ে গেছে পাঠকদের। গল টেস্টে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন ছিল সাকিব-মিরাজের সঙ্গে আলাদাভাবে স্পিনার হিসেবে তাইজুলকে নেয়া হবে নাকি আরেকজন পেসার বেশি খেলানো হবে! তবে সে যাত্রায় স্পিন স্পেশালিস্ট হিসেবে তাইজুল ইসলামকে মাঠে না নামিয়ে বাড়তি পেসার হিসেবে শুভাশিষ রায়কে দলে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের টেস্ট দলের নিয়মই হয়ে দাঁড়িয়েছে জেনুইন সাতজন ব্যাটসম্যান। সাকিব আল হাসান অলরাউন্ডার হওয়ার কারণে, একজন ব্যাটসম্যান বেশি খেলানোর সুবিধাটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে। মেহেদী হাসান মিরাজ যদি নিজের ব্যাটিং প্রতিভাটা দেখাতে পারতেন, তাহলে ব্যাটসম্যাদের সংখ্যা আটজন ধরে নেয়া যেতো; কিন্তু ব্যাটসম্যান মিরাজের ওপর আশা করা যায় না। স্পিন স্পেশালিস্ট হিসেবেই এখন দলে নিয়মিত হয়ে গেছেন তিনি।

ওপেনিংয়ে ইমরুল না থাকায় তামিমের সঙ্গী সৌম্য। এতে কোনো সন্দেহ নেই। বিকল্পও হাতে নেই। তিন নম্বরে মুমিনুল অটো চয়েজ। এরপর চারে উঠে আসার কথা রয়েছে মুশফিকুর রহীমের। আগে থেকেই চার নম্বরে ব্যাট করতেন মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক উঠে এলে পাঁচে নেমে যাবেন রিয়াদ। আবার পাঁচ নম্বরে সাকিবও নেমে যেতে পারেন। তাহলে ছয় নম্বরে চলে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। চার-পাঁচ-ছয়, এ তিনটি জায়গায় মুশফিক-রিয়াদ-সাকিবই ব্যাট করবেন।

মুশফিক যেহেতু কিপিং করবেন না, সেহেতু সাত নম্বরে লিটন কুমার দাস নিশ্চিত। এখানে বিকল্প আর কেউ নেই। লিটন কুমার দাসের কারণে সাত নম্বর থেকে, এমনকি দল থেকেই বিদায় নিতে হচ্ছে সাব্বির রহমানকে। অভিষেকের পর সাত নম্বর স্থানটিতে একটা ভারসাম্য তৈরি করতে পেরেছিলেন সাব্বির; কিন্তু টিম কম্বিনেশনের কারণে সাইডলাইনেই বসে থাকতে হচ্ছে তাকে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শুভাশিষ রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ