1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

তারেক রহমানের শ্বাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১৪৭ Time View

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা ২০ মিনিটে দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার মামলাটি করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, সম্পদ বিবরণীর নোটিশ জারির পর কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে নন-সাবমিশন মামলার অনুমোদন দেয় দুদক।  এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। এর আগে গত সোমবার  সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলার অনুমোদ দেয় দুদক।

দুদকের মামলা অনুমোদনের পর বুধবার সৈয়দা ইকবাল মান্দ বানুর আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন নতুন করে নোটিশ পাঠানোর আবেদন করেন দুদকে।

দুর্নীতি দমন কমিশন নতুন করে নোটিশ ইস্যু করলে ইকবাল মান্দ বানু সম্পদের হিসাব দিতে রাজি আছেন বলে জানিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম।

অসীম জানান, দুদক থেকে সাত দিনের সময় দিয়ে সম্পদের হিসাব দেয়ার নোটিশ দেয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে সম্পদের হিসাব দেয়া সম্ভব নয়। তাই এক মাসের সময় চেয়ে নতুন করে নোটিশ ইস্যু করতে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করে আইনজীবী এ এম মাহবুবউদ্দিন খোকন আবেদন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ