1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

ঢাকার বিপক্ষে সিলেটের প্রতিশোধ মিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯
  • ৬০ Time View

ঘরের মাঠে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে নাকানি চুবানি খেয়েছিল সিলেট সিক্সার্স। তবে দ্বিতীয় ম্যাচে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে দাপটের সঙ্গেই হারিয়েছে। সিলেট পর্বে একদিন বিরতি দিয়ে শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স। বিপিএলের ঢাকা পর্বে সাকিব আল হাসানের দলের কাছে ৩১ রানে হেরেছিল ওয়ার্নার বাহিনী। তাই এবার প্রতিশোধ মিশন।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান করে ঢাকা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তুলতে সক্ষম হয় সিলেট। ওই হারের বদলা নিজেদের মাঠে নিতে প্রস্তুত সিলেট সিক্সার্স। ইনজুরি আক্রান্ত হয়ে বিদায়ী অধিনায়ক ডেভিড ওয়ার্নার ওই ম্যাচে খেলবেন বলে এখন পর্যন্ত নিশ্চিত।

অন্যদিকে ঢাকা ডায়নামাইটসের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরেছে। টানা ৪ ম্যাচ জয়ের পর অবশেষে হারের লজ্জা পেতে হয়েছে তাদের। সিলেটে এসে রাজশাহী কিংসের কাছে ২০ রানে হেরে জয়রথ থেমে গেছে ঢাকার। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৬ রান করে রাজশাহী। জবাবে ৯ উইকেটে ১১৬ রানে আটকে যায় ঢাকা। তারকাবহুল ঢাকা ডায়নামাইটস তাই খুব করে চাইবে এই শুক্রবারের ম্যাচ জিতে আবারও জয়ের ধারায় ফিরতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ