1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

ট্রাম্পকে গুপ্তহত্যার আহ্বান ১২ হাজার টুইটে

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭
  • ৮৯ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়ে ও হত্যার আহ্বান জানিয়ে শপথের দিন (২০ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ১২ হাজার টুইট হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী ডাটামিনরের এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ওহিও অঙ্গরাজ্যের জ্যাচারি বেন্টনের (২৪) বিরুদ্ধে ইতোমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে। ট্রাম্পের শপথের পর ওয়াশিংটন ডিসিতে নারীদের প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার হুমকির পর মার্কিন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ম্যাডোনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

trump

দেশটির সেক্রেট সার্ভিসের সাবেক স্পেশাল অ্যাজেন্ট টিম ফ্রাঙ্কলিন ম্যাশবেলকে বলেছেন, একই ধরনের হুমকি ও কোনো সম্ভাব্য আক্রমণের সুনির্দিষ্ট বিবরণের পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা করেছে সংস্থাটি।

গ্যালাপের এক জরিপ বলছে, প্রথম কোনো প্রেসিডেন্ট হিসেবে ৫০ শতাংশেরও কম অ্যাপ্রুভাল রেটিং নিয়ে হোয়াইট হাউসে গেলেন ডোনাল্ড ট্রাম্প।

ম্যাশাবল বলছে, টুইটারে ‘ট্রাম্পকে গুপ্তহত্যা’ (assassinate Trump) লিখে গত ২০ জানুয়ারির পর এখন পর্যন্ত ১২ হাজারের বেশি টুইট হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ