1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৬২ Time View

তারা স্লোগান দেন– ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে করতালি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকেরা।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টোকিওর চিয়োদা ওয়ার্ডের নাগাতাচো এলাকায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’র কাছের একটি সড়কে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা।

তারেক রহমানকে বহনকারী গাড়িবহর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় তারা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সহসভাপতি মাসুম জাকির, কেন্দ্রীয় নেতা কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, মাকসুদুল হাসান, টুটুল ইব্রাহিম, ওমর ফারুক রিপন, ফরহাদ প্রিন্স, মাসুদ প্লাবন, ইমরান আল ইমু, ইসমাইল হোসেন,শেখ ফয়সাল, সাইফুল ইসলাম, তাওহিদুল ইসলাম হেলালসহ অন্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

অর্ধশতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন এবং বারবার করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

জাপান চুক্তি ও বিগ-বি: আগামীর শিল্প সম্ভাবনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ