1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

টেস্ট খেলতে মে মাসে আসছে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৬৭ Time View

আগামী মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীন হবে এ দুই টেস্ট।

প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৩ মে দ্বিতীয় টেস্ট, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

টেস্ট সিরিজের আগে ১১ মে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। টেস্ট খেলতে শ্রীলঙ্কা সবশেষ বাংলাদেশে এসেছিল ২০১৮ সালে। প্রথম টেস্ট হয়েছিল ড্র, দ্বিতীয়টি জিতেছিল লঙ্কানরা।

দুই দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত বছরই। পাল্লেকেলেতে প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয়টিতে হেরেছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি
১১-১২ মে ২০২২, দুই দিনের প্রস্তুতি ম্যাচ, চট্টগ্রাম (এমএ আজিজ স্টেডিয়াম)
১৫-১৯ মে ২০২২, প্রথম টেস্ট, চট্টগ্রাম
২৩-২৭ মে ২০২২, দ্বিতীয় টেস্ট, মিরপুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ