1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

টেন্ডুলকারকে ছাড়িয়ে গেলেন সিরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১১৮ Time View
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে নতুন মাইলফলক ছুঁলেন মোহাম্মদ সিরাজ। আগুনঝরা বোলিংয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ২০৩। যা কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ২০১ উইকেটকে ছাড়িয়ে গেছে।

ওভালের সিম সহায়ক উইকেটে ইংল্যান্ডের ঝোড়ো সূচনার পর ভারতকে ম্যাচে ফেরানোর নায়ক হয়ে ওঠেন সিরাজ।

মাত্র ৭৭ বলে ৯২ রানের ওপেনিং জুটি ভাঙেন আকাশ দীপ, এরপর অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক ও জেকব বেথেলকে একে একে সাজঘরে ফেরান সিরাজ। তার নিখুঁত সুইং, ধারালো নিপ-ব্যাকার আর প্রাণঘাতী ইয়র্কারে গুঁড়িয়ে যায় ইংল্যান্ডের মিডলঅর্ডার।সিরাজের সঙ্গে তাল মিলিয়ে প্রসিধ কৃষ্ণও নেন চার উইকেট। তার হাত ধরেই ছিল ইংল্যান্ডের টেল-এন্ডারদের পতন।

হ্যারি ব্রুকের ৬৪ বলে ৫৩ রানের লড়াকু ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংস ইংল্যান্ড এগিয়ে থাকে ২৩ রানে। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান যশস্বী জয়সওয়াল। অপরাজিত ৫১ রানে দিন শেষ করেন তিনি।

২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত, লিড তখন ৫২ রানের— যা ওভালে এক রোমাঞ্চকর সমাপ্তির আভাস দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ