1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

টেক্সাসে ফুটবল ম্যাচের আগে দড়ি বেয়ে নামতে গিয়ে বিমানবাহিনীর সদস্যের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে একটি কলেজ ফুটবল ম্যাচ শুরুর আগে আকাশপথে প্রদর্শনী করতে গিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন দেশটির বিমানবাহিনীর এক সদস্য।

শনিবার (১৭ অক্টোবর) রাতে আলামোডোম স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত সদস্যের নাম ইয়ান প্যাটারসন। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর টেকনিক্যাল সার্জেন্ট পদমর্যাদার কর্মকর্তা ছিলেন। নেলিস বিমানঘাঁটির এক মুখপাত্রের বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের ছাদের কাঠামো থেকে দড়ি বেয়ে নিচে নামছিলেন প্যাটারসন। এ সময় হঠাৎ তিনি মাঠে পড়ে যান। পরে মাঠে উপস্থিত লোকজন তার দিকে ছুটে যান। তাঁকে স্টেডিয়ামের ৫০ গজের রেখার কাছ থেকে চিকিৎসাসেবার গাড়িতে করে মাঠের বাইরে নেওয়া হয়।

প্যাটারসন জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্টে কর্মরত ছিলেন। তিনি বিমানবাহিনীর কৌশলগত বিমান সহায়তা দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার ১৫ বছরের সামরিক কর্মজীবন ছিল। তিনি বিমানবাহিনীর ষষ্ঠ যুদ্ধ প্রশিক্ষণ স্কোয়াড্রনের একটি বিশেষ দলে দায়িত্ব পালন করছিলেন।

সামরিক বাহিনীতে অবদানের স্বীকৃতি হিসেবে প্যাটারসন একাধিক পদক পেয়েছিলেন। এর মধ্যে রয়েছে তিনটি ওকপাতার চিহ্নসহ বিমান ও মহাকাশ প্রশংসা পদক এবং সেনাবাহিনীর প্রশংসা পদক। এ ছাড়া তিনি বিমান ও মহাকাশ কৃতিত্ব পদক এবং সেনাবাহিনীর কৃতিত্ব পদকও পেয়েছিলেন। ২০২২ সালে বিমানবাহিনীর সদর দপ্তর পর্যায়ে বিশেষ যুদ্ধ প্রশিক্ষক হিসেবে বছরের সেরা তালিকায় স্থান পান তিনি।

বিমানবাহিনীর ৫৭তম শাখার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স্কট সি মিলস বলেন, প্যাটারসনের অবদান তাদের শাখা, তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই কঠিন সময়ে তারা প্যাটারসনের পরিবার, স্বজন ও সহকর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন।

এদিকে, টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সান আন্তোনিও শাখা ওই ম্যাচে সামরিক বাহিনীর সদস্য ও সাবেক সেনাদের সম্মান জানাতে বিভিন্ন আয়োজন করেছিল। তবে দুর্ঘটনার কারণে ম্যাচের উদ্বোধনী কার্যক্রম পিছিয়ে যায়। পরে নৌবাহিনীর একাডেমির বিপক্ষে ম্যাচে জয় পায় বিশ্ববিদ্যালয়টির দল।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট টেলর আইঘমি বলেন, একতা, ঐতিহ্য ও আনন্দ উদ্‌যাপনের জন্য নির্ধারিত দিনটি গভীর শোকে পরিণত হয়েছে। এ ঘটনার প্রভাব শুধু স্টেডিয়ামে উপস্থিত ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পরিবার, বন্ধু, সহকর্মী ও পুরো সমাজকে শোকাহত করেছে।

সান আন্তোনিওর মেয়র জিনা অর্টিজ জোনসও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের পরিবারের জন্য প্রার্থনা করার কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ