1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার শাহ আমানতের নিরাপত্তা দেখতে চট্টগ্রামে আন্তর্জাতিক প্রতিনিধি দল জনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় আলজেরিয়া তিন মাসের বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পেলেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা নীতিগত বিচ্যুতির অভিযোগ এনে এনসিপি নেতার পদত্যাগ ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন জেলা ছাত্রদলের সভাপতি মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক কাণ্ড, রহস্য জানালেন অভিনেত্রী

টি-টোয়েন্টিতে একাই ৭ উইকেট নিলেন ইদ্রাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৮৯ Time View

ক্রিকেট-বিশ্বে তেমন পরিচিত কেউ নন তিনি। কিন্তু টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়ে ফেলেছেন ‘অপরিচিত’ সেই বোলার, যার নাম সায়াজরুল ইদ্রাস।
মালয়েশয়ার এই পেসার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা বোলিং ফিগারের মালিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়া পর্বের (বি) বাছাইপর্বে কাল চীনের মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া। ওই ম্যাচেই প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন ইদ্রাস। সাতজনকেই বোল্ড করেছেন তিনি।
কুয়ালালামপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চীন বিনা উইকেটে ১২ রান তুলেছিল। কিন্তু ইদ্রুস আক্রমণে এসেই ধস নামিয়ে দেন সফরকারীদের ব্যাটিং লাইনআপে। তার ৭ উইকেটে চীনের ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। জবাবে ২ উইকেট হারিয়ে ৪.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় মালয়েশিয়া।
গব মিলিয়ে ৪ ওভার বল করে ৭ উইকেট তুলে নেওয়ার পথে মাত্র ৮ রান খরচ করেন ইদ্রুস। সেই সঙ্গে তার নামও ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। ইদ্রাসের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার ছিল নাজেরিয়ার পিটার আহোর দখলে। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৩.৪ ওভার বল করে ৫ রানের ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
ইদ্রাস ও পিটারের পর তালিকার তৃতীয় নামটি হলো ভারতীয় পেসার দীপক চাহারের। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে নাগপুরে ৩.২ ওভারে ৭ রান খরচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। তালিকার চতুর্থ স্থানে থাকা উগান্ডার দীনেশ নাকরানও ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তবে ২০২১ সালে লেসোথোর বিপক্ষে ওই ম্যাচে তিনি চার ওভারের কোটা পূর্ণ করেছিলেন।
পিটার, দীপক ও দীনেশের সমান (৬) উইকেট নেওয়ার কীর্তি আছে শ্রীলঙ্কার সাবেক স্পিনার অজন্তা মেন্ডিসেরও। ২০১২ সালে হাম্বানটোটায় জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে ৮ রান খরচে ওই রেকর্ড গড়েছিলেন তিনি। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট নেওয়ার রেকর্ডে আছেন আরও ৮ বোলার। কিন্তু ৭ উইকেটে ইদ্রাস-ই প্রথম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ