1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৬৮ Time View

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘অঘটনের শিকার’ হয়েয়েছিল আর্জেন্টিনা। কেননা সৌদি আরবের কাছে ২-১ গোলের পরাজয়ের পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়। তবে সেসব স্মৃতি ভুলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখামুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা।
প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে থাকায় আজকের ম্যাচটি আর্জেন্টিনার জন্য এক প্রকার বাঁচা-মরার লড়াই। কেননা এ ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে ছিঁটকে পড়তে হবে লিওনেল মেসির দলকে। তাইতো মেক্সিকো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অবস্থা সম্পর্কে জানিয়েছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
মার্টিনেজ বললেন, ‘এটা আমাদের জন্য এখন ফাইনালের মতো। কারণ এটি এমন একটি ম্যাচ, যা এই বিশ্বকাপে আমাদের বিশ্বাসকে তুলে ধরবে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের মনোবলে একটি ভারী ধাক্কা ছিল, কিন্তু আমরা একটি শক্তিশালী দল, খুব ঐক্যবদ্ধও আছি।’
সৌদি আরবের বিপক্ষে নিজেদের করা সেসব ভুল আর মেক্সিকোর বিপক্ষে করতে চান না মার্টিনেজ। ‘আমরা খুব আশাবাদী এবং আমি মনে করি আমরা ছোট ব্যবধানে হেরেছি, আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা আমাদের পরবর্তী প্রতিদ্বন্দ্বীদের নিয়ে স্টাডি করেছি এবং আমি মনে করি আমরা প্রস্তুত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ