1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

টানা দু’বার বাস্কেটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩৯ Time View

কেভিন ডুরান্ট নেই৷ কেভিন লাভও নেই৷ কোচ মাইক ক্রাইজিউস্কির টিম যে রকম দাপট দেখিয়ে মাদ্রিদের পালাসিও দে দেপোর্তেসে আবার বিশ্বকাপ জিতল তাতে আরও একবার বাস্কেটবলে আমেরিকান আধিপত্যই প্রমাণিত হল৷ ফুটবলে কোনও টিম টানা দু’বার বিশ্বকাপ জিততে পারেনি৷ রোনাল্দো, জেমস, কাসিয়াস বেলের শহরে বাস্কেটবল বিশ্বকাপ পেল যুক্তরাষ্ট্র৷image_98489_0

রোববার ফাইনালে যুক্তরাষ্ট্র ১২৯-৯২ পয়েন্টে হারিয়ে দেয় সার্বিয়াকে৷ শুধু ফাইনাল নয়, পুরো টুর্নামেন্টেই যুক্তরাষ্ট্রের বাস্কেটবল টিমের দাপট ছিল এ রকমই৷ গড়ে ৩৩ পয়েন্টের ব্যবধানে তারা জিতেছে সব ম্যাচ৷ ন’টি ম্যাচের ন’টিতেই জয়ী৷ তারাই প্রথম টিম যারা ফিবা-র চ্যাম্পিয়নশিপ ইভেন্টে প্রতি ম্যাচ জিতল ২০ বা তার বেশি পয়েন্টের ফারাকে৷ ২০১০-এর পর এ বছরও যুক্তরাষ্ট্র দখলে রাখল বিশ্বকাপ৷ এটা তাদের পঞ্চম খেতাব৷

কাইরি আর্ভিং ম্যাচ শুরুর মাত্র ২৫ মিনিটের মধ্যেই ২৬ পয়েন্ট স্কোর করেছিলেন৷ যার ১৮ পয়েন্ট এল ছ’টি থ্রি-পয়েন্ট শটে৷ ওই ছ’টিই থ্রি-পয়েন্ট শটের চেষ্টা করেছিলেন আর্ভিং৷ ম্যাচের সবচেয়ে দামি প্লেয়ারও তিনি৷ অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্ম৷ বড় হয়ে ওঠা নিউ জার্সির ওয়েস্ট অরেঞ্জে৷ ডিউক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই নজরে পড়েন বাস্কেটবল দুনিয়ায়৷ সেখানেই পেয়েছিলেন বর্তমান জাতীয় দলের কোচ ক্রাইজিউস্কিকে৷ ২০১১-তে যোগ দেন এনবিএ-র ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সে৷ এখনও খেলেন সেই টিমেই৷ আর্ভিংয়ের শুটিং দক্ষতায় খুশি হয়ে ক্লিভল্যান্ডের টিম আগামী পাঁচ বছরের জন্য চুক্তি করে ফেলেছে তাদের সঙ্গে৷

রোববার ফাইনালে তৃতীয় কোয়ার্টারের শুরুতে সার্বিয়ার মিরোস্লাভ রাদুলজিকা বিশ্রী ফাউল করার পর সাময়িক উত্তেজনা তৈরি হয় কোর্টে৷ তবে আমেরিকানদের ফোকাস টলানো যায়নি৷ দু’বছর পর রিও অলিম্পিকের জন্যও নতুন উদ্যম পেয়ে গেল যুক্তরাষ্ট্র টিম৷– ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ