1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জয়ের দ্বারপ্রান্তে মসুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ১৫৮ Time View

14জয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইরাকের মসুল শহর। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সতর্ক করে বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের জঙ্গিরা নিজেদের জীবন বাঁচাতে চাইলে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

মসুলে সফরকালে প্রধানমন্ত্রী বলেন, সরকারি বাহিনী প্রস্থান করবে না এবং তারা বিরতিও দেবে না। মসুল শহরের সাধারণ জনগণকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা শিগগিরই মুক্তি পাবো।

দুই বছরের বেশি সময় ধরে শহরটি আইএসের দখলে রয়েছে। এদিকে, আবাদি আইএস জঙ্গিদের সরকার বাহিনীর কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার এই বার্তা আইএসের জন্য। তারা যদি নিজেদের জীবন বাঁচাতে চায়, তবে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে।’

সরকার বাহিনী শনিবার জঙ্গিদের হাত থেকে মসুলের দক্ষিণের হাম্মাম আল আলিল শহরের প্রায় ১৫ কিলোমিটার এলাকা দখলে নিতে সক্ষম হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ