1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

জুভেন্টাস থেকে বিদায় নিচ্ছেন দিবালা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৬৫ Time View

কয়েক মৌসুম ধরেই পাউলো দিবালার ক্লাব ছাড়ার গুঞ্জন চলছিল, অবশেষে সেটা সত্যি হতে যাচ্ছে। দিবালা নিজেই এবার ঘোষণা দিয়েছেন, এই মৌসুম শেষেই আর জুভেন্টাসে দেখা যাবে না তাকে।

শনিবার বেশ কয়েকটি টুইট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দিবালা। টুইটে তিনি লিখেছেন, ‘এই জার্সিতে আগামীকাল আমি শেষ ম্যাচ খেলব, ভাবতেই কষ্ট হচ্ছে। তবে এটাই বিদায় হতে যাচ্ছে আমার। সহজ হবে না ব্যাপারটা। তবে আমি হাসিমুখেই মাঠে ঢুকব, মাথা উঁচু করে থাকব, কারণ আমি আপনাদের সবকিছুই দিয়েছি।’

২০১৫ সালে পালের্মো থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন দিবালা। সাত মৌসুমে দলটির হয়ে অনেক সাফল্য পেয়েছেন। ‘তুরিনের বুড়ি’দের হয়ে এই সময়ের মধ্যে তিনি ১১৫ গোল করেছেন, বানিয়ে দিয়েছেন ৪৮ টি। ক্লাবটির হয়ে পাঁচবার সিরি আ, চারবার কোপা ইতালিয়া এবং তিনবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

অনেক স্মৃতির, অনেক আবেগের এই ক্লাবকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন দিবালা, ‘এমন পরিস্থিতিতে কথাগুলো বলা খুব কঠিন। এত বছর, এত আবেগের সম্পর্কের পর… আমি ভেবেছিলাম আমরা হয়তো আরও অনেক বছর একসঙ্গে থাকব। কিন্তু ভাগ্য আজ আমাদের দুইদিকে নিয়ে যাচ্ছে। এত বছরের অভিজ্ঞতা, গোল, ম্যাচ, প্রত্যেক ম্যাচ – আমি কখনও ভুলব না।’

২০১৯ সালেও একবার জুভেন্টাস ছাড়ার দ্বারপ্রান্তে চলে এসেছিলেন দিবালা। তবে শেষ মুহূর্তে তাকে ছাড়তে অস্বীকৃতি জানায় ক্লাবটি।

দিবালার পরবর্তী গন্তব্য হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছে ইন্টার ইলানের নাম। তবে কয়েকদিন আগে দিবালার এজেন্ট লন্ডনে গিয়ে টটেনহাম, আর্সেনালের মতো ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছেন বলে গুঞ্জন রয়েছে। তাই আগামী মৌসুমে দিবালাকে কোনো ক্লাবে দেখা যাবে সেটা এখনো রহস্য হয়েই আছে।

রাত পৌনে একটায় লাৎসিওর বিপক্ষে ঘরের মাঠে খেলবে জুভেন্টাস। চলতি মৌসুমে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে এটাই জুভেন্টাসের শেষ ম্যাচ। এই ম্যাচেই তাই ক্লাব সমর্থকদের সঙ্গে দিবালা বিদায়পর্ব সারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ