1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

জিম্বাবুয়েতে পানির অভাবে শতাধিক হাতির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৮৮ Time View

পানি ও খাবারের সন্ধানে জিম্বাবুয়ের হোয়াঙ্গে ন্যাশনাল পার্কের হাতিদের লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে। জিম্বাবুয়েতে হাতির সংখ্যা প্রায় ১ লাখ। তবে এই ন্যাশনাল পার্কে মোট এই হাতির সর্বোচ্চ অর্ধেকের বাস। আর দক্ষিণ আফ্রিকার বড় অংশে খরার পূর্বাভাস থাকার কারণে বড় বিপদের মুখে পড়েছে এই হাতিরা।
এরই মধ্যে হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে বেশ কিছু হাতির মৃত্যু হয়েছে পানি না পেয়ে। অক্টোবর-নভেম্বরে শতাধিক হাতির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর জলবায়ু পরিবর্তনের কারণে খরার শঙ্কা বেড়ে যাওয়ায় সামনের দিনগুলোতে আরও বেশি হাতির মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
লিফত সিবান্দা নামে স্থানীয় একজন কৃষক বলেন, আবহাওয়া এখন বদলে গেছে। আমার মনে হয় এবার আমরা খুব বেশি বৃষ্টি পাব না। আর এর ফলে খাবার ও পানির সন্ধানে পার্ক থেকে বেরিয়ে আসবে বন্যপ্রাণীরা। আর তখন মানুষের সাথে তাদের সংঘাত তৈরি হবে। এটা আমাদের জন্য খুবই বিপদের কথা। এই পশুদের জন্য আমাদের বিপদে পড়তে হবে।

১৪ হাজার বর্গকিলোমিটারের জিম্বাবুয়ের ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বড় কোনো নদী বয়ে যায়নি। মূলত কৃত্রিমভাবে সেখানে পানির সরবরাহ করা হয়। তবে সে প্রক্রিয়াও এখন বাধাগ্রস্ত হচ্ছে।
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রাণীদের রক্ষার বিষয়টিকে তুলে ধরা হয়। ইকোসিস্টেমে বন্যপ্রাণীর গুরুত্ব তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ