1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

জিততে হলে তিনশ’র বেশি রান করতে হবে : নাসির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ৯৮ Time View

টেস্টের দুই ম্যাচে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঠিক নিজেদের মেলে ধরতে পারছেন না টাইগার বোলার-ব্যাটসম্যানরা। তবে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। আর ম্যাচে জয়ের জন্য তিনশ ছাড়ানো স্কোর প্রয়োজন। এমনটাই মনে করেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতে ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে নাসির মনে করেন, ‘প্রস্তুতি ম্যাচে দুয়েকজন ছাড়া আর তেমন কেউ কিন্তু খুব একটা ভালো করেনি। তারপরও আমাদের রান আড়াইশ ছাড়িয়েছে।

আমাদের টপ অর্ডার যদি রান পায়, মিডল অর্ডার যদি সাফল্য পায় তাহলে তিনশ ছাড়ানো রান সম্ভব। আর জিততে হলে স্কোর বোর্ডে তিনশ ছাড়ানো রান লাগবে। বোলারদের পুঁজি এনে দিতে না পারলে ফ্ল্যাট উইকেটে লড়াইও করা যাবে না।’

এদিকে প্রস্তুতি ম্যাচের ফলাফল নিয়ে খুব একটা হতাশ নন নাসির। এ নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ তো প্রস্তুতি ম্যাচই। আমাদের ব্যাটসম্যান, বোলারদের উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। বোলাররা বোলিং করেছে। কোথায় বোলিং করতে হবে সে ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছে। এই ব্যাপারটাই মূল ম্যাচে কাজে লাগবে।’

উল্লেখ্য, আগামীকাল রোববার কিম্বার্লিতে হবে প্রথম ওয়ানডে। এরই মধ্যে ম্যাচের ভেন্যুতে পৌঁছে অনুশীলনও করেছে বাংলাদেশ দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ