1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাসিনা-এরশাদের বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুন, ২০১৩
  • ১৪১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এ ব্যাপারে কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলেন এরশাদ। বিকেল সোয়া ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত এ বৈঠক হয়।

বৈঠক থেকে বের হয়ে এরশাদ সাংবাদিকদের বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচন নিয়ে কথা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, সেটি নিয়েও কথা হয়েছে। এছাড়া সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।’  তিনি  বলেন, ‘এর বেশিকিছু আলোচনা হয়নি। এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। অনেকদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। এ কারণেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’

বৈঠক সূত্রে জানা গেছে, ‘গাজীপুর সিটি কর্পোরেশন  (জিসিসি) নির্বাচনে প্রধানমন্ত্রী জাতীয় পার্টির সহযোগিতা চেয়েছেন। এ সময় এরশাদ জানান, যেহেতু নির্বাচন দলভিত্তিক নয়, সেহেতু দলীয়ভাবে সমর্থন দেওয়ার সুযোগ নেই। তবে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এরশাদের সঙ্গে দেখা করতে যান। এছাড়া ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণও তার সঙ্গে দেখা করেন।  জানা গেছে, ওই বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি  ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ