1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ছেলেকে ধর্ষক অভিযুক্ত করে গান্ধীর লেখা চিঠি নিলামে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
  • ১৫৪ Time View

gandi0ভারতের মহাত্মা গান্ধী তার জ্যেষ্ঠ ছেলে হরিলালকে ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত করে যে তিনটি চিঠি লিখেছিলেন, সেগুলো আগামী সপ্তাহে লন্ডনে নিলামে ওঠছে। চিঠি তিনটি ৫০ লাখ থেকে ৬০ লাখ রুপিতে বিক্রি হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি ১৯৩৫ সালে এগুলো লিখেছিলেন।

একটি চিঠিতে গান্ধী তার ছেলে হরিলালের আচরণের তিরষ্কার করে বলেছিলেন, ‘তোমার জানা উচিত যে তোমার সমস্যা আমার কাছে এমনকি আমাদের জাতীয় স্বাধীনতার চেয়েও বেশি কঠিন মনে হচ্ছে।’
 
তিনি বলেন, ‘মনু আমার কাছে তোমার সম্পর্কে বেশ কিছু বিপজ্জনক বিষয় বলেছে। সে আমাকে বলেছে, তুমি তাকে আট বছর আগে ধর্ষণ করেছিলে। সে এত আহত হয়েছিল যে তার মেডিক্যাল চিকিৎসা নিতে হয়েছিল।
 
মনু ছিলেন হরিলালের মেয়ে। সবরমতি আশ্রমে তিনি তার সাথে থেকেছিলেন।
চিঠিগুলো লেখা হয়েছিল গুজরাটি ভাষায় এবং সেগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে। গান্ধী পরিবারের কাছ থেকে বর্তমান বিক্রেতার কাছে এসেছে চিঠিগুলো। এগুলো নিজ পরিবার সদস্যদের সাথে গান্ধীর গোলযোগপূর্ণ সমস্যার কথা প্রকাশ করছে।
হরিলাল তার বাবার মতো ব্যারিস্টার হতে ইংল্যান্ড যেতে চেয়েছিলেন। তবে গান্ধী এর বিরোধিতা করেন। গান্ধী মনে করতেন, পাশ্চাত্য শিক্ষা ব্রিটিশরাজের বিরুদ্ধে সংগ্রামে সহায়ক হবে না।
 
এর ফলে ১৯১১ সালে হরিলাল পরিবারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন। হরিলাল তার পুরোজীবন তার বাবার সাথে ঝামেলাপূর্ণ অবস্থায় ছিলেন।
 
সূত্র : পিটিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ