1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ ওয়ালটন ফ্যান সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড় এনপিএসবি থেকে ডিজিপে’কে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিমণ্ডলে ঢাকা-বেইজিংয়ের ঐক্য চান চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী চীনের বিপক্ষে হেরে ষষ্ঠ হলো বাংলাদেশ দৌড়ঝাঁপ-নাচে দক্ষ চীনের রোবট, এখন শুধু ‘বুদ্ধিমান’ হওয়া বাকি

চোট থেকে ফিরেই দারুণ জয় নাদালের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৭২ Time View

ছয় সপ্তাহ চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন। বিরতি কাটিয়ে ফিরেই স্বরূপে দেখা দিলেন রাফায়েল নাদাল। বুধবার সার্বিয়ার মিয়মির কেচমাকোভিচের বিপক্ষে ৬-১, ৭-৬ (৭/৪) ব্যবধানের জয় দিয়ে মাদ্রিদ ওপেন শুরু করেছেন এই স্প্যানিয়ার্ড।

গত মার্চে ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে হারের পর পাঁজরের চোটে ছিটকে পড়েছিলেন নাদাল। ফেরার ম্যাচে দুর্দান্ত জয়ে তাই ভীষণ খুশি তিনি।

জয়ের পর ৩৫ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি বলেন, ‘আজ আমি এক ঘণ্টা ৩৫ মিনিট খেলেছি এমন একজন প্রতিপক্ষের বিপক্ষে, যে কিনা গত কয়েক মাস ধরে দুর্দান্ত খেলে আসছে। তাই এটা দারুণ এক জয়, এর গুরুত্ব অনেক।’

নাদাল যোগ করেন, ‘এটা আমাকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। আমার লক্ষ্য হলো আগের মতো শারীরিক অবস্থা এবং ফিটনেসে ফিরে যাওয়া। আমি এই ব্যাপারে খুবই রোমাঞ্চিত।’

২২ বছর বয়সী কেচমাকোভিচ এই ম্যাচে এসেছিলেন চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২৩টি জয়ের রেকর্ড নিয়ে। প্রথম সেটে নাদালের কাছে হারের পর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেনও তিনি। কিন্তু অভিজ্ঞতার কাছেই হার মানতে হয় এই তরুণকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ