1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

চীনে সরকারি কার্যালয়ে হামলা : নিহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬
  • ১৪৫ Time View

চীনের একটি সরকারি কার্যালয়ে হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলীয় স্বায়ত্তশাসিত শিনজিয়াং এলাকায় বেশ কয়েকজন হামলাকারী একটি গাড়ি চালিয়ে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে।

সরকারি কার্যালয়ে প্রবেশের পর বিস্ফোরণ ঘটিয়ে একজনকে হত্যা করে হামলাকারীরা। সেসময় হামলাকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলেই চার হামলাকারী নিহত হয়। এক বিবৃতিতে শিনজিয়াংয়ের আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর এবং চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতার ঘটনায় চলতি বছর কয়েকশ মানুষ নিহত হয়েছে।

ওই এলাকায় অস্থিরতার জন্য ইসলামি জঙ্গি সংগঠনগুলোকে দায়ি করছে কর্তৃপক্ষ। কিন্তু মানবাধিকার গোষ্ঠীগুলো এমন পরিস্থিতির জন্য উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপকে দায়ি করেছে। কিন্তু ওই এলাকায় কোনো নিপীড়ন চালানোর কথা পুরোপুরি অস্বীকার করছে চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ