1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

চালের পানি পড়াকে কেন্দ্র করে বিতণ্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে এক যুবক তার চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর-দুভাগ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল।

নিহত ২৭ বছর বয়সী জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের রফিক মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি ওমর ফারুক বলেন, “বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার চাচাতো ভাই আমির হোসেনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে গড়ায়। এ সময় আমিরের মা আম্বিয়া বেগম আহত হন।

“মাকে আহত হতে দেখে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন ধারালো ছুরি দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’

এই ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বেলে জানান এ পুলিশ কর্মকর্তা।

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ