1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ

কড়াইল-ভাসানটেক বস্তির উন্নয়নে ‘মডেল প্রকল্প’ নেবে সরকার, সহায়তায় বিশ্ব ব্যাংক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রাজধানীর নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কড়াইল ও ভাসানটেকের মত বস্তিগুলোকে ঘিরে ‘মডেল প্রকল্প’ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মঈন খান।

সোমবার সচিবালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিশ্ব ব্যাংক এ প্রকল্পে সহায়তা দিতে সম্মত হয়েছে বলেও জানান মন্ত্রী।

বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে।

আবদুল মঈন খান বলেন, “ঢাকা শহরের ওপর যে চাপ আপনারা দেখছেন, অনেকে বলেন দুই থেকে তিন কোটি লোক এখন এ শহরে বসবাস করছে। ঢাকাকে আরও অধিকতর বসবাসযোগ্য এবং আরামদায়ক করতে আমরা বিশ্ব ব্যাংকের সঙ্গে আলাপ করেছি এবং তারা পূর্ণ সহযোগিতা দিতে সম্মত হয়েছে।”

নগরীর বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নিম্ন আয়ের মানুষ, যারা দিনরাত পরিশ্রম করে বস্তিতে বসবাস করে, তাদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

“মডেল হিসেবে একটি বা দুটি বস্তি—যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি বস্তিকে আমরা চিহ্নিত করেছি। আশা করছি, দু-এক বছরের ভেতরে সেখানে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে পারব।”

প্রকল্পে কী পরিমাণ অর্থ বরাদ্দ হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত চূড়ান্ত হলে তা জানানো হবে।

এ সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা টেকসই করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব ব্যাংক ইতোমধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে বলেও জানান মন্ত্রী।

বিশ্ব ব্যাংককে বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার উল্লেখ করে মঈন খান বলেন, “দ্বিপাক্ষিক ভিত্তিতে অন্য দেশ থেকে ঋণ নিলে উচ্চ হারে সুদ দিতে হয়, কিন্তু বিশ্ব ব্যাংক সবচেয়ে কম সুদে অর্থ দিয়ে থাকে। এজন্য বাংলাদেশ সবসময় বিশ্ব ব্যাংককে প্রাধান্য দেয়।”

বৈঠক শেষে বিশ্ব ব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকারের বৃহত্তর বিষয়গুলো নিয়ে মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ঢাকাকে আরও বসবাসযোগ্য করে তোলার সরকারি পরিকল্পনার প্রশংসা করে তিনি বলেন, “শহরের যে অংশগুলো বাসিন্দাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, সেগুলোর উন্নয়নে পাইলট প্রকল্পের মাধ্যমে মডেল হিসেবে কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে কথা হয়েছে।

“আমরা আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেছি এবং বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অন্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে ক্ষুদ্র পরিসরে এমন উদ্যোগ নিতে চাই, যা বাসিন্দাদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে।”

বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলে আরও ছিলেন সংস্থাটির আরবান, রেজিলিয়েন্স অ্যান্ড ল্যান্ড বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবদালরাজ্জাক এফ খলিল, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার গেইল এইচ মার্টিন, জ্যেষ্ঠ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ভেরোনিক মারি মোরিন ফ্লোইস্যাক এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল।

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ