1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ প্রথমবার যৌথভাবে চার দেশে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার বাংলাদেশ ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’ শুরু ২৬ নভেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সফরে স্পিকার হাফিজ উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩০ Time View

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে গেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ।

সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছয়দিনের এই সফরে স্পিকারের সঙ্গে আছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী। আগামী ২৯ নভেম্বর তারা দেশে ফিরবেন।

এর আগে গত ১৩ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক বাংলাদেশের স্পিকার নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়েছিলেন। দুই স্পিকারের মধ্যে টেলিফোনে কথাও হয়। ওই সময় হাফিজ উদ্দিনকে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছিলেন আয়াজ সাদিক।

এছাড়া নভেম্বরের ১ তারিখে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। ওই বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া তানজানিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫৩তম সম্মেলনে সংস্থাটির নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ সোমবার জানিয়েছে, সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক এবং সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির সঙ্গে হাফিজ উদ্দিন আহমদের বৈঠকের কথা রয়েছে।

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ