1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুজনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার দেশে ফিরলে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দায় নিতে হবে: বাণিজ্যমন্ত্রী খুলনা-ঢাকা রুটে জানুয়ারিতে চালু হচ্ছে বিরতিহীন নতুন ট্রেন আগামী ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার জয়পুরহাট অনূর্ধ্ব-১৮ জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের জার্সি বিতরণ বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির ইসলামাবাদে লাল গালিচা সংবর্ধনা পেলেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ

বিদেশে পলাতক দণ্ডিতদের মতোই হাসিনার ক্ষেত্রে আইন প্রয়োগ করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিদেশে অবস্থানরত অন্য দণ্ডিত পলাতক আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইন যেভাবে প্রয়োগ করা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও একই আইন প্রয়োগ করা হবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর আকাশপথে বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। কে কী বলছেন বা তিনি যেখানেই আত্মগোপনে থাকুন না কেন, বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ রয়েছে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে কোনো ধরনের বিশেষ সুবিধা বা আচরণের সুযোগ নেই।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রেও সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ