1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে ব্রাজিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৮২ Time View

‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের আগের তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্টে আগেই ফাইনাল রাউন্ড নিশ্চিত ছিল ব্রাজিল ও প্যারাগুয়ের। ফলে শেষ ম্যাচে দুই দলের লড়াই রূপ নেয় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

শনিবার (২৮ জানুয়ারি) কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে এমন সমীকরণের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের যুবারা। এতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই ফাইনাল রাউন্ডে উঠে গেল টুর্নামেন্টের ১১ বারের চ্যাম্পিয়নরা।

এদিন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ব্রাজিলের যুবারা। ২২তম মিনিটে কেভিন পেরেইরার গোলে লিড নেয় প্যারাগুয়ে। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেননি ব্রাজিলের ফরোয়ার্ডরা। ৩০তম মিনিটে স্টেনিওর গোলে সমতায় ফেরে পেলে-নেইমারদের অনুসারীরা।

প্রথমার্ধে ১-১ গোলের সমতায় দুই দল বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়িয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় প্যারাগুয়ের জালে আবারও বল জড়ান ব্রাজিলের রোনাল্ড কাদোসো ফাল্কসি। এতে জয়ের পথ তৈরি হয়ে যায় সেলেসাওদের।

যদিও ম্যাচের শেষ পর্যন্ত গোলের জন্য চেষ্টা করেছিল ব্রাজিলের খেলোয়াড়রা। তবে আর কোনো গোল না হলে নির্ধারিত সময়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যামাজনের দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ