1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ অনুষ্ঠান ‘গানের আর্তনাদে’ হামলা করেছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাধা উপেক্ষা করে সন্ধ্যায় গানের আর্তনাদ অনুষ্ঠান চালিয়ে যান বাউলরা।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।
‘সম্প্রীতির যাত্রা’ আজকের গানের আর্তনাদ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠান থেকে গ্রেপ্তার বাউল আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া সারা দেশে বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠান শুরু হয়।
পরে জুলাই মঞ্চের কর্মীরা একটি মিছিল নিয়ে সেখানে আসেন। শুরুতে তারা এই অনুষ্ঠানে বাধা দেন। পরে তাদের মধ্যে কয়েকজন গানের আর্তনাদ অনুষ্ঠানের ব্যানারটি টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। এ সময় উপস্থিত বাউলরা এবং আয়োজকদের সঙ্গে জুলাই মঞ্চের কর্মীদের বাগবিতণ্ডা, এমনকি হাতাহাতি হয়।

পরে জুলাই মঞ্চের বাধা উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শুরু হয় বাউলদের গানের আর্তনাদ অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ