1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাংনীতে কৃষক দল নেতার বাড়িতে মিলল প্রায় কোটি টাকার শিবলিঙ্গ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা ম্যাকাওকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘রাষ্ট্রপক্ষ কি ঠিকমতো আসে’, কৌঁসুলিকে ট্রাইব্যুনালের প্রশ্ন ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল কপ-৩১ সম্মেলনে বিদেশিদের দৃষ্টি কাড়ছে বাংলাদেশের ১৩০ ধরনের পাটপণ্য দেশ-প্রবাসের সেতুবন্ধনে গড়া ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম স্বাধীন বোর্ডের অধীনে

গাংনীতে কৃষক দল নেতার বাড়িতে মিলল প্রায় কোটি টাকার শিবলিঙ্গ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মো. মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হিন্দা গ্রামের তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়েজুর রহমান। এ সময় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের একটি দল তাঁকে সহযোগিতা করে।

বিজিবি ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালান। এ সময় ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান বলেন, শিবলিঙ্গটির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ