1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘রাষ্ট্রপক্ষ কি ঠিকমতো আসে’, কৌঁসুলিকে ট্রাইব্যুনালের প্রশ্ন ঢাকার এসপির বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ নাশকতা ছড়াচ্ছে ঢাকার বাইরেও, সংঘাতের শঙ্কা আফ্রিকান নেশন্স কাপের টিকেট পেল সেনেগাল কপ-৩১ সম্মেলনে বিদেশিদের দৃষ্টি কাড়ছে বাংলাদেশের ১৩০ ধরনের পাটপণ্য দেশ-প্রবাসের সেতুবন্ধনে গড়া ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্ম স্বাধীন বোর্ডের অধীনে জাপানের বাজারে ৭ হাজার ৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী সুনামগঞ্জের নৌপথে চাঁদা আদায়ের অভিযোগ বিএনপি এমপির টেস্ট সিরিজ শুরুর আগে নিউ জিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

‘রাষ্ট্রপক্ষ কি ঠিকমতো আসে’, কৌঁসুলিকে ট্রাইব্যুনালের প্রশ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিচারকাজের গতি নিয়ে কৌঁসুলি গাজী এম এইচ তামিমের মন্তব্যের জবাবে রাষ্ট্রপক্ষের নিয়মিত আদালতে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এজলাসে বসলে কৌঁসুলি গাজী এম এইচ তামিমের সঙ্গে এ কথোপকথন হয়।

কথোপকথনের শুরুতে তামিম বলেন, “আজকে আপনাদের তিনজনকে ট্রাইব্যুনালের এজলাসে দেখে আসল ট্রাইব্যুনালের মতো দেখাচ্ছে।”

১৭ নভেম্বরকে ঐতিহাসিক দিন মন্তব্য করে তিনি বলেন, “গত বছর এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় হয়েছিল। ওই রায়ের পর ট্রাইব্যুনালে আর মাত্র দুটি মামলার রায় হয়েছে, যা তুলনামূলক কম বলে মনে হচ্ছে।”

তখন ট্রাইব্যুনালের বিচারপতি শফিউল আলম মাহমুদ বলেন, “ট্রাইব্যুনালে তো অনেকগুলো মামলার বিচার চলছে। এসব কথা বলে আপনি কী বোঝাতে চাচ্ছেন? আপনারা (প্রসিকিউশন) ঠিকমতো আসেন? আপনি তো আদালতের বিরুদ্ধে কথা বলছেন।”

জবাবে তামিম বলেন, “না, আপনাদের বিরুদ্ধে বলছি না। ট্রাইব্যুনালে আমরা না এলে তো আপনারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।”

তখন শফিউল আলম বলেন, “আপনারাই তো ডিফেন্সের সঙ্গে টাইম পিটিশন দেন।”

তখন ‘এ কথা ঠিক নয়’ বলে মন্তব্য করেন তামিম।

এরপর কিছুটা অসন্তোষ প্রকাশ করে শফিউল আলম বলেন, “কোর্ট বলছে, এটা হয়েছে (হ্যাপেন্ড); আর আপনি বলছেন ঠিক নয়।”

মঙ্গলবার ট্রাইব্যুনালের কার্যতালিকায় চারটি মামলা ছিল। সকালে ট্রাইব্যুনালের একজন সদস্যের নেতৃত্বে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরে দুপুরে বিরতি দেওয়া হয়।

বিরতির পর জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুরের একটি হত্যাকাণ্ডের মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম, শাইখ মাহদী ও তাসমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ