1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

কপ-৩১ সম্মেলনে বিদেশিদের দৃষ্টি কাড়ছে বাংলাদেশের ১৩০ ধরনের পাটপণ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং বর্জ্য কমাতে পাটের সম্ভাবনা তুলে ধরতে সম্মেলনের গ্রিন জোনে এ প্যাভিলিয়ন সাজিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পাটের তৈরি ব্লেজার, জুতা, স্যান্ডেল, রঙিন ব্যাগ, কার্পেট ও শিশুদের খেলনা—বাংলাদেশের সোনালি আঁশের এমন বহুমুখী ব্যবহার নিয়ে আগ্রহ দেখাচ্ছেন কপ-৩১ সম্মেলনে আসা বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

পরিবেশবান্ধব এসব পণ্য নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন, কসোভো ও যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং বর্জ্য কমাতে পাটের সম্ভাবনা তুলে ধরতে সম্মেলনের গ্রিন জোনে এ প্যাভিলিয়ন সাজিয়েছে বাংলাদেশ। সেখানে প্রায় ১৩০ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিল্প খাতের অংশীজনদের যৌথ উদ্যোগে প্যাভিলিয়নটি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, সারি করে সাজানো রয়েছে পাটের তৈরি নানা ধরনের পণ্য। স্টল পরিচালনার দায়িত্বে থাকা জ্যেষ্ঠ সহকারী সচিব সারোয়ার খান বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছেন এবং পণ্যগুলোর ব্যবহার ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিচ্ছেন।

দর্শনার্থীদের কেউ পণ্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, কেউ হাতে নিয়ে সেগুলো দেখছেন। আবার কেউ পাটের তৈরি বিভিন্ন সামগ্রী সম্পর্কে জানতে চাইছেন।

তুরস্কের তরুণ মোহাম্মদ সালিন সেলিক ও তরুণী আইদানূর তুরহান পণ্যগুলো ঘুরে ঘুরে দেখছিলেন। হাতে নিয়ে সেগুলোর উপকরণ ও কারুকাজ পরীক্ষা করলেন তারা।

পরে স্টলের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান তারা। ওই কর্মকর্তা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আইদানূর তুরহান বলেন, বাংলাদেশের পরিবেশবান্ধব ও জলবায়ু উপযোগী পাটজাত পণ্য দেখে তার ভালো লেগেছে। এগুলো ব্যক্তিগত ও পারিবারিক ব্যবহারের উপযোগী। দেখতে নান্দনিকও। স্টলে বিক্রির ব্যবস্থা থাকলে তিনি শোপিস কিনতেন। বাংলাদেশের এসব পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজের (বারসিক) পরিচালক সৈয়দ আলী বিশ্বাসকেও প্যাভিলিয়ন পরিদর্শন করতে দেখা যায়।

তিনি বলেন, “অনেক বিদেশি দর্শনার্থী প্যাভিলিয়নে আসছেন। পরিবেশবান্ধব পণ্যগুলোর প্রতি তাদের আগ্রহও চোখে পড়ার মত। বিভিন্ন দেশের কয়েকজন দর্শনার্থী শুভেচ্ছা উপহার হিসেবে পাটের পণ্য চেয়েছেন। এ ধরনের উপহার দেওয়ার ব্যবস্থা থাকলে বাংলাদেশের জন্য ভালো হত।”

জ্যেষ্ঠ সহকারী সচিব সারোয়ার খান বলেন, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল, তুরস্কের একজন মন্ত্রীসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্যাভিলিয়ন পরিদর্শন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি নিবন্ধও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি। ওই নিবন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবিও প্রকাশ করা হয়েছে।

সারোয়ার খান বলেন, “প্রতিদিন একা স্টলটি সামলাচ্ছি। তারপরও ভালো লাগছে বাংলার পাটজাত পণ্যের প্রতি বিশ্ববাসীর আগ্রহ দেখে। আমাদের পরিদর্শন স্টলে সারাদিনই লোকজন আসছেন। পাটজাত পণ্য নিয়ে নানা প্রশ্ন করছেন, তুমুল আগ্রহ দেখাচ্ছেন।”

কপ সম্মেলনে প্রথমবারের মত বাংলাদেশের জুট প্যাভিলিয়ন স্থাপনের কথা তুলে ধরে তিনি বলেন, প্লাস্টিকের পরিবেশবান্ধব ও প্রাকৃতিক বিকল্প হিসেবে বাংলাদেশের সোনালি আঁশ পাটকে বিশ্বদরবারে তুলে ধরাই তাদের লক্ষ্য।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ