1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

গত ২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১ Time View

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় আরও ৮ জন। একদিনের ব্যবধানে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। গেল ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৮ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় দেশের ২১৫টি পরীক্ষাগারে ১৩ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় ৩৮৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জনে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় ৮১৭ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৯৮ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

এর আগে, গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ জনের মৃত্যুর খবর জানানো হয়। আর গতকাল ১২ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষায় ৪০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গতকালের তুলনায় আজ রবিবারের পাঠানো বিজ্ঞপ্তিতে দেখা যায় ২৪ ঘন্টার ব্যবধানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের সংখ্যা সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। এছাড়া গতকাল সুস্থ হয় ৬০৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ