1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

খুলনা বিভাগে আরও ২৩ মৃত্যু, শনাক্ত ছাড়াল ৫০ হাজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১১৭ Time View

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় পাঁচজন, কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজন, বাগেরহাটে একজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুই জন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।

বিভাগের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১১৭ জন। এর মধ্যে ৯৩৯ জন মারা গেছেন।

এর আগে ২০২০ সালের বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় বিভাগে প্রথম রোগী শনাক্ত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ