1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

খালেদার ডাকের অপেক্ষায় থাকতে চান না আব্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৭ Time View

abbassখালেদা জিয়া ডাক দিলেই আন্দোলনে নামার চিন্তা বাদ দিয়ে নিজেদের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

ঘরের মধ্যে স্লোগান না দেয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের আব্বাস বলেন, “ম্যাডাম ডাক দিলেই আমরা আন্দোলনে যাব, এমনটি চিন্তা করে বসে থাকার দরকার নেই। আমরা প্রস্তুত হয়ে বলি- ম্যাডাম, আমরা প্রস্তুত আপনি আসুন।”

গত বছর সরকার পতনের জন্য বিএনপি ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক ফেলে তাকে আটকে রাখা হলেও সেখানে না যাওয়ার স্মৃতি মনে করে এখনো লজ্জা পান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার দুপুরে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব এর প্রকৌশলী মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আব্বাস ৫ জানুয়ারি নির্বাচনের আগে ‘মার্চ ফর ডেমোক্রেসির’ কর্মসূচিতে নিজেদের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, “তখনকার রাজনৈতিক পরিবেশ দেখে আমাদের বোঝা উচিৎ ছিল, ওইদিন আওয়ামী লীগ সরকার বিএনপি চেয়ারপরসনকে তার গুলশানের বাসা থেকে বের হতে দেবেন না। তারপরও আমরা নেতারা সেখানে গেলাম না কেন?

“ওই দিনটার কথা মনে পড়লে আমি এখনো লজ্জাবোধ করি। ওই দিনের ঘটনার পর আমি বেশ কিছুদিন ম্যাডামের সামনে আর যাইনি। পরে তার সামনে যেতে আমার খারাপ লেগেছে।” যোগ করেন আব্বাস।

দলের বর্তমান সাংগঠনিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের এই অবস্থা থাকবে না। মাঠে নেমে আসুন। একদিন হাসিনারও দৌর্দণ্ড প্রভাব আর থাকবে না।”
 
এ সময় মির্জা আব্বাস নেতাকর্মীদের ঘরের মধ্যে স্লোগান দিয়ে হিপোক্রেসি না করারও আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ