1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

ক্রিকেটার শাহাদাত পলাতক, বাসায় তালা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৪ Time View

গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর পালিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার শাহাদাত হোসেন। রোববার রাতে মিরপুর মডেল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।asuidaks

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন বিবিসিকে বলেন, “তাকে ধরতে অভিযান চলছে। সে পলাতক। তার বাসায় গিয়ে আমরা তালা মারা দেখতে পেয়েছি।”

স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে রোববার সন্ধেবেলা একটি মেয়েশিশুকে রাস্তা থেকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। সে ক্রিকেটার শাহাদাতের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তার পরিবারের সদস্যরা তাকে নির্যাতন করেছে বলে সে অভিযোগ করে।

পরে মেয়েটিকে থানায় নিয়ে গিয়ে শাহাদাতের বিরুদ্ধে মামলা করেন খন্দকার মোজাম্মেল হোসেন নামের একজন সাংবাদিক।

আর নির্যাতনের শিকার মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়া হয়। তার বয়স এগারো বছর বলে উল্লেখ করছে পুলিশ।

বাংলাদেশে ক্রিকেটারদের ব্যাপক তারকা-খ্যাতি রয়েছে। ফলে শাহাদাত হোসেন এ ধরনের অভিযোগে জড়িয়ে পড়ায় দেশটিতে এখন ব্যাপক সমালোচনা চলছে।

এর আগে আরেক তারকা পেস বোলার রুবেল হোসেনও একটি নারী নির্যাতনের অভিযোগে জড়িয়ে পড়েছিলেন। রুবেলের বিরুদ্ধে হ্যাপি নামের এক চিত্রনায়িকার করা মামলার পর দেশটিতে ব্যাপক বিতর্ক হয়েছিল।

এবার শাহাদাত হোসেনও একটি ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণসংযোগ কর্মকর্তা রাবিদ ইমাম বিবিসিকে বলছেন, “এটা তার ব্যক্তিগত ব্যাপার। ক্রিকেট বোর্ডের এখানে কোনো ভূমিকা নেই। এ ক্ষেত্রে আইন তার নিজের গতিতেই চলবে।”

জাতীয় দলের তালিকাভুক্ত হলেও সাম্প্রতিক কোনো ম্যাচে অবশ্য বাংলাদেশ দলের মূল স্কোয়াডে শাহাদাতকে খেলতে দেখা যায়নি।- বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ