1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

ক্যারিয়ার নিয়ে খুব তাড়াহুড়ো নেই : ফারিণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৩ Time View

তাসনিয়া ফারিণ তার নিজের অভিনয়ের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস থেকেই বললেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে খুব তাড়াহুড়ো নেই। আমি আমার পছন্দের কাজগুলো করতে চাই। তবে আমি অভিনয়টাকে প্রচণ্ড ভালোবাসি। তা যে মাধ্যমেরই হোক।’
সম্প্রতি টলিউডের একটি ছবির কাজ শেষ করে এসেছেন তিনি। নিজের অভিনয় নিয়ে শুধু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়; বরং বিশ্ববাজারে বড় বড় প্লাটফর্মে কাজ করতে চান তাসনিয়া ফারিণ।
ফারিণ বলেন, ‘দেখুন এখন গ্লোবালি আমরা ফাইট দিয়ে কাজ করছি। যারা আজ আমার কাজটি দেখছেন তারা ঠিক একই সঙ্গে বিশ্বের যে কোনো মানের, যে কোনো মাপের কাজটিও দেখছেন। সেদিক দিয়ে দর্শক আমরা মোটেই কম পাচ্ছি না। এটা বিশাল আশার ব্যাপার। তাই বাংলাদেশের একাধিক কন্টেন্ট এখন বিশ্বমানের। শুধু লোকাল প্লাটফর্ম নয়; বরং বিশ্বমানের সবকটি ওটিটিতে বাংলাদেশি কন্টেন্ট রাজত্ব করবে, সেদিন খুব বেশি দূরে নয়।’
তাসনিয়া ফারিণ সম্প্রতি সৈয়দ শাওকীর পরিচালনায় ‘কারাগার’-এর প্রথম পর্বে তার দারুণ সাবলীল অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করে রাখেন। এরপর রায়হান রাফীর ‘নিঃশ্বাস’ চলচ্চিত্র দিয়ে সবার প্রতি মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। নতুন বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এর বাইওে কারাগার এর নতুন সিজন নিয়েও ব্যস্ততা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ