1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

কোপার সেমিফাইনালে ওঠা চার কোচই মেসির দেশের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০১৫
  • ১৯০ Time View

কোপা আমেরিকা ট্রফি হাতে মেসিদের উল্লাস কি দেখা যাবে এবার? চ্যাম্পিয়ন হতে পারবে আর্জেন্টিনা?

আপাতত ভবিষ্যতের গর্ভে রয়েছে এর উত্তর৷ কিন্তু আর্জেম্তিনীয়দের জন্য এখনই একটা সুখবর রয়েছে৷ চার টিমের মধ্যে যারাই চ্যাম্পিয়ন হোক না কেন, কাপ হাতে আর্জেন্টিনার ভদ্রলোককে দেখা যাবেই৷ চিলি-আর্জেন্টিনা-প্যারাগুয়ে এবং পেরু, সেমিফাইনালে ওঠা এই চার টিমের কোচই জন্মসূত্রে আর্জেন্টিনার৷

চিলির কোচ জর্জ সাম্পাওলি৷ আর্জেন্টিনার খেরার্দো মার্তিনো৷ প্যারাগুয়ের কোচ রামোন দিয়াস এবং পেরুর রিকার্দো গারেকা৷ এ নিয়ে বেশ উচ্ছ্বসিত প্যারাগুয়ে কোচ৷ ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠে তিনি বলে দেন, ‘এটা খুব গর্বের ব্যাপার৷ এতে প্রমাণ হল, আর্জেন্টিনা শুধু বিশ্বের সেরা-সেরা ফুটবলারদের তৈরি করে তাই নয়, ভালো কোচও তৈরি করে৷’

চিলির সাম্পাওলি ষাটের দশকে জন্মেছিলেন আর্জেন্টিনার সান্তা ফে-তে৷ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ফুটবল জীবন অবশ্য উজ্জ্বল নয়৷ ১৯৭৭ থেকে ১৯৭৯, মাত্র দু’বছর নিউওয়েলস ওল্ড বয়েজে খেলার সময় চোটের জন্য হারিয়ে যান তিনি৷ মাত্র ১৯ বছরেই শেষ হয়ে যায় সাম্পোলির ফুটবল জীবন৷ ২০০২ সালে শুরু করেন কোচিং৷ ২০১২ সাল থেকে রয়েছেন চিলির দায়িত্বে৷ ফুটবল জীবনের আক্ষেপ এবার কোচ হিসেবে মিটিয়ে নিতে চান তিনি৷ তার টিমকে এবার কোপার সম্ভাব্য চ্যাম্পিয়নও ধরছেন ফুটবল বিশেষজ্ঞরা৷

প্যারাগুয়ের রামোন দিয়াসের বয়স ৫৫ বছর৷ লা রিওজাতে জন্মানো এই স্ট্রাইকার চার বছর খেলেছেন আর্জেন্টিনার হয়ে৷ দেশের হয়ে দশ গোল রয়েছে তার৷ কোচিং শুরু করেন রিভার প্লেট ক্লাবে, ১৯৯৫ সালে৷ প্যারাগুয়ের দায়িত্ব নিয়েছেন গতবছর এবং এ বারই চমকে দিয়েছেন কোপায়৷ ব্রাজিলকে হারিয়ে তার টিম সেমিফাইনালে!

রিকার্দো আলবার্তো গারেকা এবারই প্রথম পেরুর দায়িত্ব নিয়েছেন৷ বেশ ভালো খেলছে তার টিম৷ রামোন দিয়াসের মতো তিনিও আশির দশকের শুরুতে বিক্ষিপ্ত ভাবে পাঁচ বছর খেলেছেন আর্জেন্টিনায়৷ ২০ ম্যাচে পাঁচটা গোলও করেছিলেন এই ফরোয়ার্ড৷ ‘৯৬ সালে প্রথম কোচিংয়ে আসেন৷ ব্রাজিলের ক্লাব পালমেইরাসেও কোচিং করিয়েছেন৷ পেরুর কোচ হয়েছেন এবারই৷ দায়িত্ব নিয়েই কোপার সেমিফাইনালে৷ সামনে এ বার চিলি৷ এ বারই আসর পরীক্ষা গারেকার৷ বাকি রইলেন আর্জেন্টিনার কোচ খেরার্দো মার্তিনো৷

দেশের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ১৯৯১ সালে৷ অ্যাটাকিং মিডফিল্ডার মার্তিনো বার্সেলোনাতেও খেলেছেন এক বছর৷ কোচ হিসেবেও সামলেছেন বার্সাকে৷ প্যারাগুয়ের জাতীয় টিমের কোচ ছিলেন টানা পাঁচ বছর৷ ২০১১ সালে কোপা ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে৷ হারতে হয়েছিল উরুগুয়ের কাছে৷ তারপরই দায়িত্ব ছাড়েন মার্তিনো৷ এবার কি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে স্বপ্নপূরণ হবে?

সে সব পরের কথা৷ আপাতত, আর্জেন্টিনার সমর্থকরা এই ভেবেই খুশি হতে পারেন, যাই হোক না কেন, ট্রফিতে ছোঁয়া থাকবে কোনও না কোনো আর্জেন্টেনীয়র হাত৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ