1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

কোচের সঙ্গে বাগদানের ঘোষণা দিলেন কেভিতোভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৬৯ Time View

কোচ জিরি ভানেকের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন দুইবারের উইম্বলডন বিজয়ী পেত্রা কেভিতোভা।

চেক প্রজাতন্ত্রের ৩২ বছর বয়সী এই খেলোয়াড় টুইটারে এ সম্পর্কে লিখেছেন, ‘খুশির একটি খবর তোমাদের সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই, বিশেষ একটি স্থানে আমি ‘হ্যাঁ’ বলেছি।’

এ সময় অল ইংল্যান্ড ক্লাবে দাঁড়ানো দুজনের একটি ছবি শেয়ার করেছেন কেভিতোভা যেখানে তার আঙ্গুলে রিং দেখা যাচ্ছে।

২০১১ ও ২০১৪ সালে এই অল ইংল্যান্ড ক্লাবেই দুটি উইম্বলডন শিরোপা জয় করেছেন কেভিতোভা। ২০১৬ সালে তিনি কোচ হিসেবে ৪৪ বছর বয়সী ভানেককে নিয়োগ দেন। আগেও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভানেক। সেই ঘরে তার দুটি পুত্র সন্তান রয়েছে।

গত সপ্তাহে ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের ফাইনালে ক্যারোলিন গার্সিয়ার কাছে পরাজিত হয়েছেন কেভিতোভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ