1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

কুয়েতে এক মসজিদে শিয়া-সুন্নির নামাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১৫৩ Time View

namazকুয়েতে জাতীয় ঐক্য ধরে রাখতে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের কয়েকশ’ মুসল্লি গতকাল শুক্রবার এক মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। এ সময় তারা দেশটিতে যেকোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গত ২৬ জুন কুয়েত সিটির একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২০০’র বেশি মুসল্লি আহত হওয়ার পর দেশটির দুই সম্প্রদায়ের লোকজন এক মসিজদে নামাজ আদায় করে ঐক্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করলেন। ভয়াবহ রক্তক্ষয়ী ওই হামলার দায় স্বীকার করেছে আইএস। ২৬ জুনের হামলাকারী একজন সৌদি নাগরিক বলে পরে তার পরিচয় প্রকাশ হয়েছে।

গতকাল জুমা নামাজের পর শিয়া সম্প্রদায়ের এক সংসদ সদস্য বলেছেন, কুয়েতকে অস্থিতিশীল করার জন্য আইএস যে চিন্তা করছে তা নিতান্তই বোকামি বরং তাদের হামলা কুয়েতের জাতীয় ঐক্যকেই কেবল জোরদার করবে। তিনি বলেন, “আজকের নামাজ ছিল ঐক্যের জন্য নামাজ।”- আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ