1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

কুক-রুটদের খরচ দিচ্ছে না ভারত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০১৬
  • ২২১ Time View

17ভারত সফরের ১৮ দিন হয়ে গেলেও ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতীয় বোর্ডের কাছ থেকে প্রাপ্য দৈনিক ভাতা পাচ্ছেন না। প্রতিদিন ৫০ পাউন্ড (চার হাজার দুই শত রুপী) করে দেওয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের মধ্যে এখন পর্যন্ত সমঝোতার কোনো চুক্তি স্বাক্ষর হয়নি।   প্রথম তিন টেস্টের জন্য সুপ্রিম কোর্ট ৫৮ দশমিক ৬ লাখ রুপী করে বরাদ্দ রাখার অনুমতি দিয়েছে। তবে এর মধ্যে ইংলিশ ক্রিকেটারদের দৈনিক ভাতা অন্তর্ভুক্ত নয়। বিভিন্ন গণমাধ্যমের সূত্র বলছে এ কদিন ধরে, ইংলিশ টিম ম্যানেজমেন্ট থেকে প্রাপ্ত কিছু অর্থ দিয়েই হাতখরচ চালিয়ে নিচ্ছেন ইংলিশ ক্রিকেটাররা।

এ ব্যাপারে বিসিসিআই সচিব অজয় শিকরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে তিনিই ইসিবির ম্যানেজারের কাছে চিঠি দিয়েছিলেন যে ইংল্যান্ড দলের খরচ বহন করতে পারবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ