1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

কুক-পিটারসেনের ব্যাটে ইংল্যান্ডের প্রতিরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
  • ১৫১ Time View

অধিনায়ক অ্যালিস্টার কুক আর ব্যাটসম্যান কেভিন পিটারসেনের ১১০ রানের অবিচ্ছিন্ন জুটিতে মুম্বাই টেস্টে ভারতের বিপক্ষে সমাতালে পাল্লা দিচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৩২৭ রানের বিপরীতে শনিবার দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৭৮ রান তুলেছে সফরকারী ইংল্যান্ড।

এর আগে গতকালের ৬ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শুরু করে বাকি ৪ উইকেট হারিয়ে আরও ৬১ রান যোগ করে ভারত। আগের দিনের ৬০ রানে অপরাজিত থাকা অশ্বিন আজ মাত্র ৮ রান করে ৬৮ রানে আউট হন। ১১৪ রানে থাকা পূজারা আউট হন ১৩৫ রানে।

ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসার আগের দিনের ৪ উইকেটের পর আজ আরও ১ উইকেট নিয়েছেন। গতকাল ১ উইকেট পেলেও, আজ ৩ উইকেট নিয়েছেন স্পিনার গ্রায়েম সোয়ান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরুটা হয় দারুণ। তবে দলীয় ৬৬ রানে ক্যাম্পটনের (২৯) পর ৬৮ রানে ট্রটের উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বিপদে ফেলে দেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। কিন্তু এরপরই অধিনায়ক কুক ও পিটারসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড।

দিনশেষে ওই ২ উইকেটেই ১৭৮ রান স্কোরবোর্ডে যোগ করে ইংলিশরা। কুক ২০৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৭ আর পিটারসেন ৮৫ বলে ৯ বাউন্ডারিতে ৬২ রানে অপরাজিত আছেন।

আহমেদাবাদে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে ৪ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ