1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

কাভানির জোড়া গোলে পিএসজির বড় জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭
  • ৭৭ Time View

ফরাসি লিগে বড় জয়ে পেয়েছে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা পিএসজি। কাভানির জোড়া গোলে নঁতকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে উনাই এমেরির দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে একের পর এক আক্রমণ করে খেলতে থাকে। পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। পাস্তোরের ডি-বক্সে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন কাভানি।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। বাঁ-দিক থেকে আর্জেন্টাইন এই তারকার বাঁকানো ক্রস এক ডিফেন্ডার পা লাগাতে ব্যর্থ হলে বল জালে জড়ায়।

বিরতি থেকে ফিরে ব্যবধান কমায় নঁত। ম্যাচের ৬০ মিনিটে ফরোয়ার্ড নাকুলমা। তবে পাঁচ মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান পাস্তোরে। আর্জেন্টাইন এই মিডফিল্ডারের জোরালো শট গোলরক্ষক ঠেকালেও বল তার হাতে লেগে উপরে উঠে পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বড় জয় নিশ্চিত করেন কাভানি। ডি-বক্সে জটলার মধ্যে বল পেয়ে আলতো শটে তা জালে জড়ান উরুগুয়ের এই স্ট্রাইকার। এ নিয়ে চলতি লিগে সর্বোচ্চ ১৫ গোল হলো কাভানির।

এদিকে এ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ