1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

কলকাতায় তরুণী ধর্ষণ; মামা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৫৭ Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় দোলের দিন এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে তরুণীর মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, ওই তরুণী দশম শ্রেণীর ছাত্রী। গত বৃহস্পতিবার পরিবারের সঙ্গে দোল খেলার সময় ধর্ষিতা হয় সে।

পুলিশ সূত্রে খবর, ১৯ বছরের ওই তরুণীকে তার নিজের মামাই ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পুলিশ ঘটনাটি জানতে পারে ধর্ষিতার মায়ের কাছ থেকে। মামার বাড়িতে দোল খেলার পর স্নান করতে চেয়েছিলেন তরুণী। সে সময় নিজের বাড়িতে নিয়ে গিয়ে তরুণীর মামা তাকে ধর্ষণ করেন। এফআইআর থেকে এমনটাই জানা গেছে ।

পুলিশ বলছে, ধর্ষণের সময় আশপাশে তরুণীর পরিবারের কেউ ছিলেন না। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

সূত্র : নিউজ এইটিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ