1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৭৩৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬১ Time View

দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়েছে ১ দশমিক ৮৪ শতাংশ। সোমবার করোনায় শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৫৮ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪২ শতাংশে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। আগের দিন এই রোগে ৬ জন মারা গিয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ৪ হাজার ৭৮১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৫ হাজার ২৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৭১৮ জন। দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ২৩ হাজার ১৪৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৭১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৮শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৫৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫১৬ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৩৬ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৮৭ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ