1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

কবে অবসর নিচ্ছেন, জানালেন বিশ্বজয়ী ডি মারিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সময় জানিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের জাতীয় দলের জার্সি তুলে রাখার বিষয়ে জানা যায়।
আগামী বছর মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকায় খেলার পরই ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। ৩৬ বর্ষী উইঙ্গার কাতার বিশ্বকাপে ছিলেন আলবিসেলেস্তেদের অবিচ্ছেদ্য অংশ। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি গোল পান।

ব্রাজিলের বিপক্ষে ২০২১ সালে কোপা আমেরিকার ফাইনালে গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়ক ছিলেন ডি মারিয়া। গত বছর ইতালি বিপক্ষে ‘ফিনালেস্সিমা’য় পান জালের দেখা।
২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ফিটনেস সমস্যা উতরাতে না পারা ডি মারিয়া ছিলেন না একাদশে। চেক রিপাবলিকের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষটায় শিরোপা খোয়াতে বসেছিল আলবিসেলেস্তে দল, শেষদিকে বদলি নেমেছিল আসরে তিন গোল করা ডি মারিয়া, আর্জেন্টিনাও জিতেছিল ২-১ গোলে।
২০০৮ সালে বেইজিং গেমসের ফাইনালে নাইজেরিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার দিনে গোল পেয়েছিলেন ‘ফাইনালম্যান’। সেই বছরই বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। ১৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি করেছেন ২৯ গোল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ