1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে রুখতে হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৮ Time View

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নির্বাচনকে সামনে রেখে একটি অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে।

তিনি বলেন, অশুভ শক্তির মানুষগুলো সংখ্যায় খুব বেশি নয়, কিন্তু তারা সংঘবদ্ধ। আমরা সংঘবদ্ধ নই। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে রুখে দিতে হবে। এ দেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। এ দেশে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে থাকব।

আজ (শুক্রবার, ২৯ অক্টোবর) সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে হামলা ও সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্তদের অনুদান উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল, সংসদ সদস্য একেএম শাহাজান কামাল, সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, অতিরিক্ত সচিব মো. মমিন হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ২৮টি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ও দুটি পরিবারকে অনুদান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ