1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার নিজস্ব এআই এজেন্ট আনছে টিকটক নির্মাতা বাইটড্যান্স সিলেটে যক্ষ্মা চিকিৎসায় আইসিডিডিআরবির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন ডিজিটাল লেনদেনে শীর্ষে ডাচ-বাংলা, ব্র্যাক ব্যাংক; এমএফএসে আধিপত্য বিকাশের নিউমোনিয়ার পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ স্থগিত পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ: ঢাকা ব্যাংক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড যশোরে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, ২ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা: সেই রিসোর্টে তালা, গ্রেপ্তার ১৩ সাড়া জাগানো তুর্কি সিনেমা ‘সয়’ আসছে বাংলাদেশে সরকারি চাকুরেদের শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব হবে কীভাবে?

এবার নিজস্ব এআই এজেন্ট আনছে টিকটক নির্মাতা বাইটড্যান্স

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চীনা কোম্পানিটি যে কৌশল নিয়েছে, তারই একটি অংশ এই এআই সহকারীটি।

এআই খাতে বাইটড্যান্স তাদের ভিডিও জেনারেটর ‘সিড্যান্স’-এর জন্য পরিচিত। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মেটার মিউজ এআই এজেন্টকে টেক্কা দিতে নিজস্ব এআই সহকারী আনার প্রস্তুতি নিচ্ছে টিকটকের মূল নির্মাতা কোম্পানি বাইটড্যান্স।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যেই’ নতুন এআই এজেন্টটি উন্মোচন করতে পারে চীনা এই প্রযুক্তি কোম্পানি।

প্রতিবেদনে নতুন এই এজেন্টের নাম কী হবে বা এটা কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু নেই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

তবে এটা মেটার ‘মিউজ এআইয়ের মতো ভূমিকা রাখবে’। এরইমধ্যে এক কোটিরও বেশি ব্যবহারকারী আকৃষ্ট করেছে মেটার মিউজ।

মিউজ নিয়ে মেটা প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এআই এজেন্টটি কোম্পানির বিভিন্ন অ্যাপের তুলনায় ব্যবহারকারী প্রতি আরও বেশি আয় তৈরি করতে পারবে।

এ ছাড়া, মেটার এআই চশমাতেও এজেন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কোম্পানিটি এরইমধ্যে মিউজের জন্য ‘চার্ম’ হার্ডওয়্যারের প্রাথমিক ঝলক দেখিয়েছে।

বাইটড্যান্স তাদের এজেন্টটিকে কোনো হার্ডওয়্যারে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে কি না তা এখনও স্পষ্ট নয়।

বিশ্বের শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে চীনা কোম্পানিটি যে কৌশল নিয়েছে এআই সহকারীটি তারই একটি অংশ।

ব্লুমবার্গ লিখেছে, বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝাং ইমিং সম্প্রতি কর্মীদের বলেছেন, এআই খাতের অগ্রগতিতে অন্যদের ছুঁতে কোম্পানিটির ‘অন্তত ২০২৯ বা ২০৩০ সাল পর্যন্ত’ সময় লাগতে পারে।

এআই খাতে বাইটড্যান্স তাদের ভিডিও জেনারেটর ‘সিড্যান্স’-এর জন্য পরিচিত।

এ বছরের শুরুতে এই ভিডিও মডেলের তৈরি বিভিন্ন ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টুডিওর আইনি নজরদারির মুখে পড়ে।

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স যদি সত্যিই নিজস্ব এআই এজেন্ট বাজারে আনে তবে তা তথ্য সুরক্ষা বা ডেটা প্রাইভেসি ও ব্যক্তিগত এজেন্টগুলোকে ব্যবহারকারীর তথ্যে কতটুকু প্রবেশাধিকার দেওয়া উচিত তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।

এ বিষয়ে এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বাইটড্যান্স।

জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া

মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ