1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

এবার জিম্বাবুয়ের টি-টেন লিগে তাসকিন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

জিম্বাবুয়েতে ২০ জুলাই হতে শুরু হতে যাচ্ছে জিম অ্যাফ্রো টি-টেন লিগ। যার প্লেয়ার্স ড্রাফট আজ সোমবার শুরু হয়েছে টি-টেনের ড্রাফট। কিন্তু প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিটি দল চার জন করে ক্রিকেটার দলে ভিড়িয়েছে। নয়া এই লিগে দল পেয়েছে বাংলাদেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ড্রাফটের আগেই তাঁকে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফেলোস। আর আজকে এই লিগে দলে জায়গা করে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
আগামী ২০ থেকে ২৯ জুলাই হবে জিম আফ্রো টি-টেন লিগ। রবিবার এই টুর্নামেস্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। সেখানেই ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রথম রাউন্ডেই দল পান তাসকিন। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। মুশফিকের জোবার্গ ও তাসকিনের বুলাওয়ে ছাড়া বাকি দলগুলো হলো হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স ও কেপ টাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে।

এদিকে তাসকিনের একই দলের হয়ে খেলবেন ইউসুফ পাঠান, টম ব্যান্টন ও নূর আহমেদকে। অন্যদিকে তাসকিন খেলবেন কি না এখনও নিশ্চিত নয়। কেননা এর আগে বহুবার আইপিএল, পিএসএলের মতো লিগে খেলার সুযোগ পেয়েও জাতীয় দলের খেলাকে গুরুত্ব দিয় খেলেছেন।
আগামী ২০ থেকে ২৯ জুলাই হারারেতে চলবে এই লিগ। এদিকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদনে ২০১৭ সালে টি-টেন ফরম্যাটের লিগ শুরু করে সংযুক্ত আরব আমিরাত। গত কয়েক বছরে ১০ ওভার ক্রিকেটের এই লিগ চালু হয়েছে কাতার লিগ ও ৩০ দলের ইউরোপিয়ান ক্রিকেট লিগে। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে জিম্বাবুয়েই প্রথম, যারা বড় আকারে ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগের আয়োজন করতে যাচ্ছে।
বুলাওয়ে ব্রেভস:
সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া), টাইমাল মিলস (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), বিয়াও ওয়েবস্টার (অস্ট্রেলিয়া) তাসকিন আহমেদ (বাংলাদেশ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ