1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

এবারের ইত্যাদি কুয়াকাটায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৭৭ Time View

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার কুয়াকাটায়। ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয়ই দেখা যায়। পেছনে সমুদ্র, দুই পাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা আর মাঝখানে ইত্যাদির সেট। সাগরকন্যা কুয়াকাটার প্রাকৃতিক রূপ ও সাগরের ঢেউ তুলে ধরতে এবারের অনুষ্ঠানটি দিনে ও রাতে দুই সময়েই ধারণ করা হয়েছে। গোধূলি থেকে শুরু হয়ে রাত পর্যন্ত শুটিং হয়েছে। আশপাশে তেমন জনবসতি না থাকলেও অনুষ্ঠান শুরুর আগেই কানায় কানায় ভরে যায় দর্শক। আমন্ত্রিত দর্শক ছাড়াও অনেকে রাস্তার পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করে। ২৯ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একসঙ্গে প্রচারিত হবে পর্বটি। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। পরিবেশনায় কেয়া কসমেটিকস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ