1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

এনসিএলের শুধু প্রথম রাউন্ডই খেলবে টাইগাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৭ Time View

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হওয়ার কথা ছিল ১৭ সেপ্টেম্বর। কিন্তু একদিন পিছিয়ে এখন এনসিএল শুরু হবে ১৮ ouejltdfসেপ্টেম্বর। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। হোম সিরিজের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতেই এনসিএলের একটি রাউন্ড ঈদুল আজহার আগে আয়োজন করা হচ্ছে।

জাতীয় দলের ক্রিকেটারদের ঈদের পরও এনসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলার সম্ভাবনা ছিল। যদিও সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। ঈদের আগের ওই প্রথম রাউন্ডেই শুধু খেলবেন টাইগাররা। বিসিবির এক কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিক-মাহমুদউল্লাহদের এক রাউন্ডই খেলার সিদ্ধান্ত এসেছে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছ থেকে। চলমান এলিট প্লেয়ার্স কন্ডিশনিং ক্যাম্পটা শেষ হবে ১৬ সেপ্টেম্বর। এনসিএলের প্রথম রাউন্ড খেলে ছুটিতে যাবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদের ছুটির পর অনুশীলন শুরু হবে ২৮ সেপ্টেম্বর।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ছুটিতে আছেন হাথুরুসিংহে। ছুটি কাটিয়ে ৬ সেপ্টেম্বরই ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে এই লঙ্কান কোচের। সফরসূচি অনুযায়ী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ