1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

বৃষ্টির কারণে আগেভাগেই শেষ হয় এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ৩২০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসের শুরুতে ৪ বলে ২ উইকেট হারিয়ে নিজেদের অসহায়ত্ব আবারও সামনে আনে পাকিস্তান। আরেকটি ইনিংস পরাজয় চোখ রাঙানি দিচ্ছিল।

তবে তৃতীয় দিনে আজান ওয়াইস, শান মাসুদ আর বাবর আজমের ব্যাটে সেই লজ্জা থেকে বেঁচেছে পাকিস্তান। শান মাসুদ মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। আউট হয়েছেন ৯৫ রানে। আজান ৫৯ আর বাবর খেলেন ৭৬ রানের ইনিংস।

এরপর সৌদ শাকিল ২৯ আর গাজী ঘুরি ১৬ রান করে আউট হলে দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। তখনও ইনিংস পরাজয় এড়াতে দরকার ছিল ৮ রান। লোয়ার অর্ডারের ব্যাটাররা সেই পথটুকু কোনোমতে পাড়ি দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৩২৪ রান। লিড ৪ রানের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ