1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

এক সঙ্গে বেজে উঠল দেড়শ সাইরেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭
  • ১১৮ Time View

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে দেড়শরও বেশি সাইরেন এক সঙ্গে বেজে উঠেছে। এর জন্য অবশ্য এক হ্যাকারকে দায়ী করা হচ্ছে।

ঘূর্ণিঝড় কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে বিপদ সংকেত দেয়ার জন্যই এই সাইরেন ব্যবহার করা হয়।

শহরের এক মুখপাত্র সাংবাদিকদের বলছেন, শহরের ১৫৬টি সাইরেন শুক্রবার রাত পৌনে ১২টায় হঠাৎ করেই বেজে ওঠে।

সাইরেনের শব্দে পুরো শহর ঘুম থেকে জেগে ওঠে। প্রায় ৯০ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে। তখন মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। শহরের বাসিন্দারা আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবের সঙ্গে যোগাযোগ শুরু করেন।

কর্মকর্তারা বলছেন, সাইরেন বাজার পর ডালাসের জরুরি বিভাগের কর্মীরা বহু প্রচেষ্টার পর সাইরেন থামাতে সমর্থ হন।

পরে এক তদন্তে দেখা গেছে কোন এক হ্যাকার ওই সাইরেন বাজিয়েছেন। তারা জানান, যে এই কাণ্ডটি করেছে সে ঐ শহরেরই বাসিন্দা বলে তারা অনুমান করছেন।

ডালাসে এই ধরনের হ্যাকিং এবারই প্রথম নয়। গত বছর কেউ একজন শহরের ট্রাফিক সিগন্যাল হ্যাক করে এবং ইলেকট্রনিক ট্রাফিক সাইনবোর্ডে জোকস প্রচার করতে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ