1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব

ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪৭ Time View

করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে ঋণের কিস্তি পরিশোধের শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত বকেয়া কিস্তিকে খেলাপি দেখাতে পারবে না দেশের ব্যাংকগুলো।

আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের এক প্রজ্ঞাপনে দেশের সরকারি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে মার্চ ২০২১ পর্যন্ত ঋণের কিস্তি ৩০ জুন ২০২১ তারিখের মধ্যে পরিশোধ করা যাবে। এ সময়ের কোন কিস্তি বকেয়া থাকলে ওই ঋণকে খেলাপি না করারও নির্দেশনা রয়েছে। সেই সঙ্গে ওই সময়ে ঋণের সুদ বা মুনাফার ওপর কোনো ধরণের ফি, চার্জ বা অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না বলেও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া, চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ৭ দিন বাড়ায় সে অনুয়ায়ী গেল সপ্তাহের মতই সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েও প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ